ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি সালাহউদ্দিন আহমেদকে একজন বলিষ্ঠ সংগঠক ও রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে বলেন, এলাকার উন্নয়নেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। হাসপাতাল থেকে তাঁর মরদেহ শ্যামপুরের বাসায় নেওয়া হলে শেষ শ্রদ্ধা জানাতে এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে সেখানে যান রুহুল কবির রিজভী। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক, রাজনীতিতে শূন্যতা তৈরি হলো। তার মতো একজন বলিষ্ঠ সংগঠক ও রাজনীতিবিদ এই এলাকা থেকে বারবার নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। তিনি সংসদে এলাকার উন্নয়নের জন্য সোচ্চার ছিলেন। এই এলাকার উন্নয়নে তার যথেষ্ট অবদান রয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রেও তার যথেষ্ট অবদান রয়েছে।’
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রিজভী বলেন, ‘তিনি যে খুব বার্ধক্যে পৌঁছেছিলেন, তা-ও নয়। দীর্ঘদিন স্বৈরাচারের নির্যাতনে অসুস্থ হয়ে তিনি আজ পৃথিবী থেকে বিদায় নিলেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
এ সময় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, “সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে শুধু তার পরিবার নয়, বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সমর্থক ও পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার আহ্বান জানাব। আমরা সবাই দোয়া করব, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন।”
সালাহউদ্দিন আহমেদকে শেষবারের মতো দেখতে তাঁর শ্যামপুরের বাসায় যান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের শত শত নেতা-কর্মী।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার