×

ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃ/ত্যু, শনাক্ত ১,৩১৮

২০২৬ নভেম্বর ০৩ ১৫:৪১:৫৯

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃ/ত্যু, শনাক্ত ১,৩১৮

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৩১৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৫ জন। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ জনে। তাঁদের মধ্যে নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০৫ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২০৪ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতাল থেকে মোট ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত