ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
জাদুটোনার শিকার হলে যে ৭ লক্ষণ দেখা দেয়, জানুন বিস্তারিত
ডুয়া ডেস্ক: মানুষের ক্ষতির অন্যতম বড় কারণ হিসেবে কালো জাদুর কথা উল্লেখ করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ। তাঁর ভাষ্য, কেউ কারও চক্ষুশূল হলে অনেক সময় জাদুটোনার আশ্রয় নেওয়া হয়। আখিরাতের কথা ভুলে পার্থিব জীবনের সুখ ভোগের জন্য অন্যের ক্ষতি করার কাজে অনেকে জড়িয়ে পড়েন।
শায়খ আহমাদুল্লাহ বলেন, সারা পৃথিবীতে সাধারণত জিনের মাধ্যমে মানুষই মানুষের ক্ষতি করে থাকে এবং জাদু করা হয়। তাঁর মতে, এটি কোনো চিকিৎসায় কাজ হয় না; এ ক্ষেত্রে আলেমের প্রয়োজন হয়। এ ছাড়া বিভিন্ন উপায়েও জাদুটোনা করা হয়ে থাকে।
জাদুটোনার শিকার হলে একজন ব্যক্তির মধ্যে কয়েকটি লক্ষণ দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে-
১. জাদুগ্রস্ত ব্যক্তি কুরআনের তিলাওয়াত শুনতে পারে না।
২. তীব্র মাথাব্যথা থাকে।
৩. কারণে-অকারণে কান্না করে। অনবরত চোখ দিয়ে পানি পড়তে থাকে।
৪. সব সময় একা থাকতে চায়।
৫. ক্ষুধামন্দা লেগে থাকে।
৬. দুর্বল হয়ে পড়ে থাকে।
৭. অনবরত হাই তুলবে এবং সব সময় ঝিমাতে থাকবে।
প্রতিকার হিসেবে সকাল-সন্ধ্যার দোয়া পাঠ করতে হবে। এ ছাড়া সূরা এখলাস ৩ বার, সূরা ফালাক ৩ বার এবং সূরা নাছ ৩ বার পড়ে পানিতে ফুঁ দিয়ে খাওয়া যেতে পারে।
আসরের পর থেকে মাগরিবের সময় এসব দোয়া পড়ে জাদুগ্রস্ত ব্যক্তিকে ফুঁ দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি যে বাড়িতে নিয়মিত সূরা বাকারাহ পাঠ করা হয়, সেখানে কেউ জাদুটোনা করতে পারে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের