ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
পা দিয়ে লিখে এইচএসসিতে জিপিএ-৫
ডুয়া ডেস্ক: দুই হাত নেই, তবু থেমে থাকেনি পড়াশোনা। মুখ দিয়ে লেখা শুরু করে পরে পা দিয়ে লেখার কৌশল আয়ত্ত করেন মোহাম্মদ রফিকুল ইসলাম রাব্বি। সেই পা দিয়েই এসএসসির পর এবার এইচএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছেন তিনি। ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখা রাব্বি উচ্চশিক্ষা নিতে চান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
রাব্বি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বজলুর রহমানের ছেলে। চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। এর আগে ২০২৪ সালে ভাটিয়ারীর হাজী তোবারক আলী উচ্চবিদ্যালয় থেকে পা দিয়ে লিখে এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছিলেন।
২০১৬ সালের ৫ অক্টোবর পঞ্চম শ্রেণিতে পড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই হাত হারান রাব্বি। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভাটিয়ারী ফুটওভার ব্রিজের ওপর বৈদ্যুতিক তারে আটকে গুরুতর আহত হন তিনি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক মাস চিকিৎসা নেওয়ার পর তাঁর দুই হাত কেটে ফেলতে হয়।
দুর্ঘটনার পরও পড়াশোনা ছাড়েননি রাব্বি। অষ্টম শ্রেণি পর্যন্ত মুখ দিয়ে লিখেছেন। পরে দ্রুত লেখার জন্য পা দিয়ে লেখার কৌশল শেখেন। তাঁর ভাষ্য, মা-বাবা, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকদের উৎসাহ-সহযোগিতা তাঁকে এগিয়ে যেতে সাহায্য করেছে।
রাব্বির বাবা বজলুর রহমান জানান, তাঁরা দুজনই দৈনিক মজুরির কাজ করে সংসার চালান। ছেলের চিকিৎসা ও পড়াশোনার খরচে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সহযোগিতা করেছেন। আইসিডিডিআরবির গবেষক ও চিকিৎসক ফেরদৌস কাদেরী তাঁর পড়াশোনার ব্যয় বহন করছেন। ওসমান নামের এক শিক্ষক বিনা মূল্যে কোচিং করিয়েছেন। রাব্বির বোন রোকাইয়া আক্তারও এবার রাউজার ভাটিয়ারী বিজয় সরণি কলেজের বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছেন।
ভাটিয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার বলেন, শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও রাব্বি কখনো নিজেকে পিছিয়ে থাকা মানুষ মনে করেনি। নিজের চেষ্টায় সে এই সাফল্য অর্জন করেছে, যা তাঁদের জন্য গর্বের।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মানিক পশারীর জানাজা-দাফনে বাধা নিয়ে যা বললেন মাসুদ সাঈদী
- কবে থেকে শুরু হবে শীত, জানাল আবহাওয়া অধিদপ্তর
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা