×

ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

মাদকসহ ৮৫ জন আটকের পর হেডকোয়ার্টার্সে সংযুক্ত ডিআইজি জহির

২০২৬ অক্টোবর ২০ ২০:২৯:০৯

মাদকসহ ৮৫ জন আটকের পর হেডকোয়ার্টার্সে সংযুক্ত ডিআইজি জহির

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পূর্বাচলে নিজের মালিকানাধীন বাড়িতে মাদকসহ ৮৫ জন আটকের ঘটনার পর পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আব্দুল্লাহ আল জহিরকে হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত রাখা হবে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে পূর্বাচলে আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদকসহ ৮৫ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ২৬ জন নারী ও ৫৯ জন পুরুষ।

ডিবি জানিয়েছে, ওই বাড়িতে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হতো। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে এসব আয়োজনে লোকজনকে আমন্ত্রণ জানানো হতো। অভিযানে পাঁচ বোতল মদ ও বিপুল পরিমাণ সিনথেটিক মাদক জব্দ করা হয়েছে।

মঙ্গলবার বিকেল চারটার দিকে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। তিনি বাড়িটি ভাড়া দিয়েছিলেন। সেখানে ভাড়াটিয়ারা ডিজে পার্টির আয়োজন করতেন এবং এসব আয়োজনের জন্য অনলাইনে বিজ্ঞাপন প্রচার করতেন।

তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। জব্দ করা সিনথেটিক মাদকের ধরন ও পরিমাণ সম্পর্কেও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ