×

ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ

২০২৬ অক্টোবর ১৭ ১৬:১৯:৪৮

প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ

নিজস্ব প্রতিবেদক: সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য স্মৃতি, আবেগ ও অব্যক্ত অনুভূতি। সেই সম্পর্কের ইতি ঘটলে মানসিকভাবে ভেঙে পড়তে পারেন অনেকে। বিচ্ছেদের কষ্ট কারও কারও মনে দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করে, যা সহজে কাটিয়ে ওঠা সম্ভব হয় না।

পুরোনো সম্পর্কের মানসিক আঘাত কাটিয়ে জীবনে স্বস্তি ফিরিয়ে আনার বার্তা নিয়ে প্রতিবছর পালিত হয় ‘আন্তর্জাতিক ফরগিভ অ্যান এক্স ডে’ বা সাবেক সঙ্গীকে ক্ষমা করে দেওয়ার আন্তর্জাতিক দিন। আজ শনিবার (১৭ অক্টোবর) দিবসটি পালিত হচ্ছে।

কাউকে ক্ষমা করে দেওয়া সহজ কোনো বিষয় নয়; বরং এটি সচেতনভাবে নেওয়া একটি সিদ্ধান্ত। অতীতে প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়া মানুষের জন্য বিষয়টি আরও কঠিন হতে পারে। কারণ, মনের গভীরে জমে থাকা কষ্ট ও ক্ষত সহজে দূর হয় না। তবে এই দিনটি নিজের অনুভূতি ও যন্ত্রণাগুলো উপলব্ধি করার পাশাপাশি অতীতের তিক্ততা পেছনে ফেলে নতুনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয়।

যেভাবে পালন করবেন দিনটি

আত্মমূল্যায়ন ও মানসিক শান্তি: ক্ষমা করার সিদ্ধান্তে পৌঁছানো সময়সাপেক্ষ হতে পারে। সাবেক সঙ্গীর সঙ্গে সরাসরি কথা বলার মতো মানসিক প্রস্তুতি না থাকলে নিজের পরিস্থিতি ও বর্তমান জীবন নিয়ে ভাবতে পারেন। এ ক্ষেত্রে নিজের মানসিক স্বস্তিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সময় নেওয়া জরুরি।

পরামর্শ নেওয়া: বিশেষজ্ঞদের মতে, কাউকে ক্ষমা করা কিংবা ক্ষমা করার মানসিকতা গড়ে তোলার প্রক্রিয়া দীর্ঘ হতে পারে। এ যাত্রায় বন্ধু, পরিবারের সদস্য অথবা পেশাদার কাউন্সেলরের সহযোগিতা নেওয়া যেতে পারে।

অন্যের প্রতি সহমর্মিতা: নিজের ভেতরে কাউকে ক্ষমা করার সাহস ও মানসিক প্রশান্তি খুঁজে পেলে অন্যদেরও অতীতের কষ্ট কাটিয়ে উঠতে উৎসাহিত করা যায়। নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে অন্য কারও সামনে এগিয়ে যাওয়ার পথ সহজ হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে #internationalforgiveanexday হ্যাশট্যাগ ব্যবহার করে এ দিনের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। নিজের অনুভূতি ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে অন্যদেরও অতীতের স্মৃতি পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করা সম্ভব।

অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে মনের ভার কমানো এবং জীবনকে নতুনভাবে দেখার আহ্বান জানায় দিনটি। তবে সাবেক সঙ্গীর সঙ্গে যোগাযোগ করবেন কি না, সেই সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত