ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ভিটামিন ই কেন প্রয়োজন, কোন খাবারে মিলবে
নিজস্ব প্রতিবেদক: ভিটামিন ই চর্বিতে দ্রবণীয় একটি ভিটামিন। এটি শরীরে অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষকে ফ্রি-র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করার পাশাপাশি কোষের ঝিল্লির অখণ্ডতা বজায় রাখতে এবং লিপিড পারঅক্সিডেশন প্রতিরোধে সহায়তা করে।
প্রতিদিন কতটুকু প্রয়োজন
প্রাপ্তবয়স্কদের প্রতিদিন ১৫ মিলিগ্রাম ভিটামিন ই প্রয়োজন। ১০ বছরের নিচে শিশুদের জন্য প্রয়োজন ৭ মিলিগ্রাম। অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই চাহিদা ২০ মিলিগ্রাম পর্যন্ত হতে পারে।
তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত ভিটামিন ই সাপ্লিমেন্ট গ্রহণ করলে হিতে বিপরীত হতে পারে।
ভিটামিন ই-এর উৎস কী
বিভিন্ন ধরনের বাদামের তেল, নারকেল তেল, সূর্যমুখীর তেল ও ক্যানোলা তেলে পর্যাপ্ত ভিটামিন ই পাওয়া যায়। এ ছাড়া মাছ, ডিম, দুধ, পনির, ঝিনুক ও ব্রকলিতেও অল্প পরিমাণে এই ভিটামিন রয়েছে।
ভিটামিন ই-এর উপকারিতা কী
ভিটামিন ই ক্ষতিকর অতিবেগুনি রশ্মি, পরিবেশদূষণ ও ফ্রি-র্যাডিক্যালের ক্ষতি থেকে ত্বককে সুরক্ষায় সহায়তা করে। ত্বকের গভীরে আর্দ্রতা ধরে রাখা, কোলাজেন উৎপাদন বাড়ানো এবং ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখার মাধ্যমে তারুণ্য ধরে রাখতে ভূমিকা রাখে। ত্বকের শুষ্কতা কমাতেও ভিটামিন ই কার্যকর।
চুলের ক্ষেত্রেও ভিটামিন ই-এর ভূমিকা রয়েছে। এটি চুলের গোড়ায় রক্তসঞ্চালন বাড়িয়ে গোড়া শক্ত করতে সহায়তা করে। পাশাপাশি চুলের উপরিভাগে একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে, যা চুল ভেঙে যাওয়া রোধে সাহায্য করে।
হৃৎপিণ্ডের মাধ্যমে পাম্প হওয়া রক্ত দেহের কোষে অক্সিজেন ও পুষ্টি উপাদান পৌঁছে দেয়। একই সঙ্গে কার্বন ডাই-অক্সাইডের মতো বিপাকজাত বর্জ্য পদার্থ বহন করে ফুসফুসের মাধ্যমে শরীর থেকে বের করে দেয়।
ভিটামিন ই রক্তের ক্ষতিকর চর্বি, যেমন কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড ও এলডিএলের মাত্রা কমাতে এবং ভালো কোলেস্টেরল এইচডিএলের মাত্রা বাড়াতে সাহায্য করে।
এ ছাড়া ভিটামিন ই লোহিত রক্তকণিকার কোষঝিল্লিকে ফ্রি-র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে। ফলে লোহিত রক্তকণিকা দ্রুত ভেঙে যাওয়ার ঝুঁকি কমে। এটি লোহিত রক্তকণিকার গঠন ও পরিপক্বতাতেও সহায়তা করে।
জরায়ু ও ডিম্বাণুর সুরক্ষার মাধ্যমে ডিম্বস্ফোটন বা ওভুলেশনের ক্ষেত্রেও ভিটামিন ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ