ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
জেনে নিন সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী করার ৭ কৌশল
ডুয়া ডেস্ক: দামি সুগন্ধি ব্যবহার করেও অল্প সময়ের মধ্যে ঘ্রাণ হারিয়ে যাওয়ার অভিযোগ অনেকেরই। তবে সুগন্ধির স্থায়িত্ব শুধু এর মানের ওপর নির্ভর করে না; ত্বকের অবস্থা, সুগন্ধির ঘনত্ব এবং ব্যবহারের পদ্ধতিও এতে প্রভাব ফেলে। সঠিকভাবে ব্যবহার করলে তাই সুগন্ধির ঘ্রাণ তুলনামূলক বেশি সময় ধরে রাখা সম্ভব।
একবারে অতিরিক্ত সুগন্ধি ব্যবহার করাও ঠিক নয়। এতে ঘ্রাণের তীব্রতা বেড়ে গিয়ে অনেক সময় তা আর মনোরম থাকে না। পাশাপাশি অতিরিক্ত সুগন্ধি আশপাশের মানুষের জন্যও অস্বস্তির কারণ হতে পারে। ঘ্রাণ দীর্ঘস্থায়ী করতে কয়েকটি বিষয় মেনে চলা যেতে পারে।
গোসলের পর ব্যবহার
শুষ্ক ত্বকে সুগন্ধি দীর্ঘক্ষণ স্থায়ী হয় না। তাই গোসলের পর ত্বকে সামান্য আর্দ্রতা থাকতেই সুগন্ধি ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
আগে ডিওডোরেন্ট
ঘর্মাক্ত শরীরে সুগন্ধি ব্যবহার করলে ঘ্রাণ দ্রুত হারিয়ে যেতে পারে। শরীরের ঘামের গন্ধ দূর করতে তাই আগে ডিওডোরেন্ট ব্যবহার করে পরে সুগন্ধি দেওয়া উচিত।
ময়েশ্চারাইজার ব্যবহার
সুগন্ধি দেওয়ার আগে ময়েশ্চারাইজার বা লোশন ব্যবহার করলে ঘ্রাণ বেশিক্ষণ স্থায়ী হতে পারে। তবে এ ক্ষেত্রে ঘ্রাণহীন ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো। অন্যথায় ময়েশ্চারাইজার ও সুগন্ধির ঘ্রাণ মিশে ভিন্ন ধরনের গন্ধ তৈরি হতে পারে, যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে নাও মানাতে পারে।
পালস পয়েন্টে ব্যবহার
কবজি, কানের পেছন এবং কনুইয়ের ভেতরের অংশের মতো ‘পালস পয়েন্টে’ সুগন্ধি ব্যবহার করলে এর ঘ্রাণ দীর্ঘক্ষণ পাওয়া যায়। শরীরের এসব স্থানে তাপ কিছুটা বেশি থাকায় সেই তাপ শরীরের অন্য অংশে ঘ্রাণ ছড়িয়ে দিতে সহায়তা করে।
দূরত্ব রেখে স্প্রে
সুগন্ধি খুব কাছ থেকে স্প্রে না করে ১৫ থেকে ২৫ সেন্টিমিটার দূরত্ব থেকে ব্যবহার করা উচিত। এতে কোনো একটি জায়গায় ঘ্রাণ বেশি জমে না গিয়ে তুলনামূলকভাবে সমানভাবে ছড়িয়ে পড়ে।
কাপড়ে স্প্রে নয়
কাপড়ে সরাসরি সুগন্ধি ব্যবহার করলে ঘ্রাণ দ্রুত মিলিয়ে যেতে পারে। তাই কাপড়ে স্প্রে না করে শরীরে সুগন্ধি ব্যবহার করলে তা বেশি সময় স্থায়ী হয়।
অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন
একসঙ্গে বেশি পরিমাণে সুগন্ধি ব্যবহার করা উচিত নয়। এতে ঘ্রাণ অতিরিক্ত তীব্র হয়ে যেতে পারে এবং অনেক সময় এর সৌন্দর্য নষ্ট হয়। একই সঙ্গে অতিরিক্ত সুগন্ধি আশপাশের মানুষের জন্যও সমস্যার কারণ হতে পারে।
সুগন্ধি লাগিয়ে কবজি ঘষবেন না
কবজিতে সুগন্ধি ব্যবহার করলে তা দীর্ঘস্থায়ী হতে পারে। তবে সুগন্ধি দেওয়ার পর দুই কবজি ঘষে নেওয়া উচিত নয়। এতে সুগন্ধির অণুর গঠন নষ্ট হয়ে ঘ্রাণ দ্রুত উবে যেতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ