ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বাজার উত্থানের নেপথ্যে ৯ কোম্পানির শেয়ার
একদিন পতনের পর আজ বুধবার (১৮ জুন) উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৭৬.৮২ পয়েন্টে। সূচক উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে তালিকাভুক্ত ৯ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- বিএটিবিসি, স্কয়ার ফার্মা, গ্রামীণ ফোন, লাফার্জহোলসিম, ওয়ালট হাইটেক, লাভেলো আইস্ক্রিম, রেনেটা, ন্যাশনাল ব্যাংক এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এই ৯ কোম্পানি ডিএসইর সূচকে যোগ করেছে ২১ পয়েন্টের বেশি।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, কোম্পানিগুলোর মধ্যে সূচকে সবচেয়ে বেশি পয়েন্ট যোগ করেছে বিএটিবিসি। কোম্পানিটি আজ সূচকে ৪.৯৬ পয়েন্ট। এদিন কোম্পাটির শেয়ার দর ৯ টাকা ৪০ পয়সা বা ৩.৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮৬ টাকা ৯০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২৭৩ টাকা ৫০ পয়সা থেকে ২৮৯ টাকায় উঠানামা করেছে। দিনভর কোম্পানিটির মোট ১ লাখ ৭৮ হাজার ৭৬টি শেয়ার ৫ কোটি ৫ লাখ ১১ হাজার টাকায় লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ ৪.২৫ পয়েন্ট যোগ করেছে স্কয়ার ফার্মা। আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা বা ১.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০৫ টাকা ৩০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ২০২ টাকা ৩০ পয়সা থেকে ২০৫ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনভর কোম্পানিটির মোট ৫ লাখ ৭৩ হাজার ৩৬৬টি শেয়ার ১১ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার টাকায় লেনদেন হয়।
গ্রামীণফোন ৩.৩৯ পয়েন্ট যোগ করে তৃতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে। আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৮০ পয়সা বা ২.৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৯১ টাকা ৪০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার ২৮৪ টাকা ৫০ পয়সা থেকে ২৯৫ টাকায় উঠানামা করেছে। দিনভর কোম্পানিটির মোট ৯৬ হাজার ১৯৮টি শেয়ার যার বাজারমূল্য ২ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার টাকায় লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে আজ ডিএসইর সূচকে লাফার্জহোলসিম যোগ করেছে ২.০২ পয়েন্ট, ওয়ালটন হাইটেক ১.৮৩ পয়েন্ট, লাভেলো আইস্ক্রিম ১.৩১পয়েন্ট, রেনেটা ১.৩০ পয়েন্ট, ন্যাশনাল ব্যাংক ১ পয়েন্ট এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১ পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)