ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাত কলেজকে একক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার প্রস্তাব নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে শিক্ষাব্যবস্থায়। শিক্ষকরা এ প্রস্তাবের তীব্র বিরোধিতা জানালে তা শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। তারা দাবি করছেন, অবিলম্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে অধ্যাদেশ জারি করা হোক।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১:৩০টার দিকে ঢাকা কলেজের শহীদ মিনারে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে যোগ দেন। সেখানে তারা ‘শিক্ষা না সিন্ডিকেট, শিক্ষা শিক্ষা’; ‘অধ্যাদেশ জারি করো, শিক্ষা সিন্ডিকেট মুক্ত করো’; ‘শিক্ষা নিয়ে টালবাহনা চলবে না’; ‘সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ প্রভৃতি স্লোগান দেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের যৌক্তিক দাবির পরেও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পথে শিক্ষা ক্যাডার কর্মকর্তারা বাধা সৃষ্টি করেছেন। তারা আন্দোলনে নেমে সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘন করেছেন।
শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার বিরোধিতা করছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।
শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করেছেন, যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রক্রিয়া ত্বরান্বিতভাবে সম্পন্ন হয়, তবে শুধু নতুন বিশ্ববিদ্যালয়ই নয়, দেশের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও মানোন্নয়নও দৃঢ় হবে। তাদের দাবি, কার্যকর সমন্বয় ও প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে শিক্ষার পরিবেশকে আরও শক্তিশালী ও শিক্ষার্থীমুখী করা সম্ভব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত