ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
চলতি মাসে কত ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক?
নিজস্ব প্রতিবেদক: বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে বাজার থেকে আরও ৮৭ মিলিয়ন (৮ কোটি ৭০ লাখ) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিলামের মাধ্যমে এই ডলার কেনা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এদিন ৮টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই পরিমাণ ডলার কেনা হয়েছে। প্রতি ডলারের কাটঅফ মূল্য নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা ৩০ পয়সা।
তথ্য অনুযায়ী, চলতি ফেব্রুয়ারি মাসেই কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন দফায় মোট ১৫৩ কোটি ৫০ লাখ ডলার বাজার থেকে সংগ্রহ করেছে। এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত কয়েক দফায় নিলামের মাধ্যমে সর্বমোট ৫৪৬ কোটি ৮৫ লাখ (৫.৪৬ বিলিয়ন) ডলার কেনা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশা প্রকাশ করেছেন যে, চলতি বছরের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে পৌঁছাবে। সেই লক্ষ্যমাত্রা অর্জনেই বাজার থেকে নিয়মিত ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত