ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বিএসইসি'র বাঁধা, ডিভিডেন্ড দিতে পারছে না তালিকাভুক্ত কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের কোম্পানি আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেডের ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত ৩৫ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রস্তাব বাতিল করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গত ১৪ জানুয়ারি কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ এবং ৩৫ শতাংশ স্টক ডিভিডেন্ডের সুপারিশ করেছিল। তবে বিদ্যমান নিয়ম অনুযায়ী, স্টক ডিভিডেন্ড প্রদানের জন্য বিএসইসির পূর্বানুমতির প্রয়োজন হয়, যা শেষ পর্যন্ত নাকচ করে দিল নিয়ন্ত্রক সংস্থাটি।
কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ অর্থবছরে আল-হাজ টেক্সটাইল ২২ কোটি ৪৫ লক্ষ টাকা নিট মুনাফা করেছে। এর ফলে শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১০ টাকা ৭ পয়সা, যেখানে আগের বছর লোকসান ছিল ৭৮ পয়সা। একইভাবে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ১১৯ শতাংশ বেড়ে ১৮ টাকা ৫২ পয়সায় পৌঁছেছে।
তবে এই বিশাল মুনাফা প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম থেকে আসেনি। নিরীক্ষিত প্রতিবেদনে দেখা যায়, অগ্রণী ব্যাংকের সাথে দীর্ঘদিনের একটি আইনি বিরোধ নিষ্পত্তি হওয়ার পর এককালীন হিসাবগত আয়ের কারণে এই মুনাফা দেখাচ্ছে। মূলত অগ্রণী ব্যাংকে থাকা একটি এফডিআর নিয়ে বিরোধ মিটে যাওয়ার পর চতুর্থ প্রান্তিকে এই আয় সমন্বয় করা হয়েছে। এর প্রমাণ পাওয়া যায় কোম্পানির ক্যাশ ফ্লোর চিত্রে; যেখানে শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস ২ টাকা ৫৮ পয়সা দেখাচ্ছে। অর্থাৎ মূল ব্যবসা থেকে নগদ অর্থ আসার বদলে উল্টো ব্যয় হয়েছে।
ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে আল-হাজ টেক্সটাইল তাদের কারখানার আধুনিকায়ন, পুনর্বাসন ও সম্প্রসারণ প্রকল্পে অতিরিক্ত ৭ কোটি ৮০ লক্ষ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই অর্থ দিয়ে কারখানার পুরনো যন্ত্রপাতি বদলে আধুনিক প্রযুক্তির সংযোজন করা হবে, যা উৎপাদন ক্ষমতা বাড়ানোসহ অপচয় কমাতে এবং পণ্যের গুণগত মান উন্নত করতে সাহায্য করবে বলে কর্মকর্তারা আশা করছেন।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)