ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল দেশ
নিজস্ব প্রতিবেদক: সিলেটের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিশাল এক এলাকা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৯ মিনিটে এই মৃদু ভূ-কম্পন অনুভূত হয়। পরপর দুদিন দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩.৬। এর উৎপত্তিস্থল ছিল নেত্রকোনা জেলার দুর্গাপুর ও গারো পাহাড় সংলগ্ন সীমান্ত এলাকা।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকার আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ১২৮ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ৩.৬ মাত্রার এই ভূমিকম্পটিকে ‘মৃদু’ শ্রেণির বলা হলেও এর বিস্তৃতি ছিল বেশ লক্ষণীয়। তবে এই কম্পনে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরেও সুনামগঞ্জের ছাতক উপজেলায় ৪.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের একই অঞ্চলে পুনরায় কম্পন অনুভূত হওয়ায় ভূতাত্ত্বিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি