ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রেমিট্যান্সে উল্লম্ফন: ২৩ দিনেই এলো ২.৫৬ বিলিয়ন ডলার
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রবাসী আয়ে বড় ধরনের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৩ দিনেই দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২৫৬ কোটি ৭০ লাখ (২.৫৬ বিলিয়ন) মার্কিন ডলার। এই সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ১৬ লাখ ডলার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত বছরের একই সময়ে (১-২৩ ফেব্রুয়ারি) রেমিট্যান্স এসেছিল ২০৭ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় এবার প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে (জুলাই থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত) দেশে মোট ২ হাজার ১৯৯ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৯০ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত ডিসেম্বর মাসে দেশে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের কোনো এক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়। এরপর জানুয়ারিতে এসেছিল ৩১৭ কোটি ৯ লাখ ডলার। ফেব্রুয়ারিতেও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে।
উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড। অর্থনীতির এই প্রাণভোমরা সচল থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত