×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মৃ/ত্যুর গুঞ্জন ঘিরে উঠে এসেছে রহস্যময় প্রশ্ন

২০২৬ নভেম্বর ২৮ ১১:৫৫:১৩

হাসিনার মৃ/ত্যুর গুঞ্জন ঘিরে উঠে এসেছে রহস্যময় প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবর নিয়ে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। এ নিয়ে শনিবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। সেখানে তিনি শেখ হাসিনার দীর্ঘদিন প্রকাশ্যে না আসা এবং তাঁর মৃত্যুর গুঞ্জন নিয়ে প্রশ্ন তুলেছেন।

পোস্টে আবু হানিফ বলেন, ‘গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে জোরেশোরে একটি খবর ছড়িয়ে পড়ছে, শেখ হাসিনা নাকি মারা গেছেন। এমনকি তার মরদেহের ছবি দাবিতে কিছু ছবিও বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে।’

তিনি বলেন, এই গুঞ্জন আরও জোরালো হওয়ার অন্যতম কারণ হিসেবে শেখ হাসিনার দীর্ঘদিন প্রকাশ্যে অনুপস্থিত থাকার বিষয়টি সামনে আসছে। ক্ষমতাচ্যুত হয়ে তিনি দীর্ঘ আড়াই বছর ধরে ভারতে আশ্রয়ে আছেন। অনেকের প্রশ্ন, শেখ হাসিনা যদি জীবিত থাকেন, তাহলে তিনি প্রকাশ্যে আসছেন না কেন? তাঁর প্রকাশ্যে আসতে তো কোনো বাধা নাই।

আবু হানিফ আরও বলেন, বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনার কথিত অডিও বার্তাগুলোও অনেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার প্রকাশ্যে না আসা, কথিত অডিওর সত্যতা নিয়ে বিতর্ক এবং মৃত্যুর দাবিতে ছড়িয়ে পড়া ছবিগুলোকে ঘিরেই নানা জল্পনা তৈরি হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা বেঁচে আছেন-এটি প্রমাণ করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পেজ থেকে এক বছর আগের একটি অডিও পোস্ট করা হয়েছে। তবে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরও শেখ হাসিনা প্রকাশ্যে না আসায় জনমনে সন্দেহ আরও বেড়েছে বলে মন্তব্য করেন আবু হানিফ। তাঁর প্রশ্ন, ‘তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য?’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্র বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ছাত্রী বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স... বিস্তারিত