ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রমজানের প্রথম দিনেই ভূমিকম্পে কাঁপল দেশ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার প্রথম দিনেই ভূকম্পনের আতঙ্কে কেঁপে উঠল দেশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে যখন ধর্মপ্রাণ মানুষ জোহরের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই সিলেট অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।
আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ‘মাই আর্থকোয়েক অ্যালার্ট’-এর তথ্য অনুযায়ী, কম্পনটির উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতক এলাকায়। ঘড়ির কাঁটায় তখন দুপুর ১২টা ৪৬ মিনিট। সিলেট মহানগরী এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে কয়েক সেকেন্ড স্থায়ী এই মৃদু কম্পন জনমনে কিছুটা ভীতির সৃষ্টি করে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এই ভূকম্পনের মাত্রা রিখটার স্কেলে ৪.১ হিসেবে রেকর্ড করেছে। উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের খুব গভীরে না হওয়ায় ঝাঁকুনি বেশ স্পষ্টভাবে অনুভূত হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত এই ভূমিকম্পের ফলে কোনো ধরনের জানমালের বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয়ও এই প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি নিশ্চিত করেছে। কার্যালয়ের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানিয়েছেন, “ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ১০। এর গভীরতা স্বল্পমাত্রার হওয়ায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।” হঠাৎ এই কম্পনে অনেককে ঘর থেকে খোলা জায়গায় বেরিয়ে আসতে দেখা যায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান