×

ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিআইডব্লিউটিসির সঙ্গে ফরাসি কোম্পানির আলোচনা

২০২৬ অক্টোবর ১৩ ১৯:১৮:১৯

বিআইডব্লিউটিসির সঙ্গে ফরাসি কোম্পানির আলোচনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জাহাজগুলোতে মেরিন ডিজেল ইঞ্জিন ও জেনারেটর ইঞ্জিন সংযোজনের বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিআইডব্লিউটিসির সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গোল্ডেন মেরিটাইম টেকনোলজির উদ্যোগে ফ্রান্সের একটি বিখ্যাত কোম্পানির সঙ্গে Baudouin ব্র্যান্ডের মেরিন ডিজেল ইঞ্জিন ও জেনারেটর ইঞ্জিন নিয়ে আলোচনা করা হয়।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানীর সভাপতিত্বে সভায় করপোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় কোম্পানির প্রতিনিধিরা মেরিন ডিজেল ইঞ্জিন ও জেনারেটর ইঞ্জিনের বিভিন্ন প্রযুক্তিগত দিক এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে উপস্থাপনা করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ