×

ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নিতে বলবে বাংলাদেশ

২০২৬ অক্টোবর ১৩ ২০:২৮:০৭

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নিতে বলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র সরকারের কাছে অনুরোধ জানাবে বাংলাদেশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

হুমায়ুন কবির বলেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনাটি দুঃখজনক। এ ধরনের ঘটনা শুধু সন্ত্রাসীরাই ঘটাতে পারে।

এর আগে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছিলেন, বিদেশে ড. মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশের নাগরিকদের ওপর যেসব হামলার ঘটনা ঘটছে, সেগুলোতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিচ্ছে সরকার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে আছেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁর কাছে গিয়ে উচ্চস্বরে স্লোগান দিতে থাকেন। তাঁকে উদ্দেশ করে বিক্ষোভকারীরা বলেন, ‘ইউ আর আ টেরোরিস্ট’, ‘হোয়াই ইউ কাম হিয়ার’। এ ছাড়া দেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগও তোলেন তাঁরা। পরে সফরসঙ্গী একজনের সহায়তায় সামনের দিকে এগিয়ে যান ড. ইউনূস।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ