ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
ঢাবির পরীক্ষায় ওসমান হাদিকে নিয়ে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শ্রেণির এক পরীক্ষায় শহীদ শরীফ ওসমান হাদিকে ঘিরে প্রশ্ন আসায় আলোচনা তৈরি হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের ‘পলিটিক্স অ্যান্ড ল: গ্লোবাল অ্যান্ড ন্যাশনাল ইনস্টিটিউশনস, ইন্সট্রুমেন্ট অ্যান্ড ইস্যুজ’ কোর্সের ফাইনাল পরীক্ষায় তার দুটি বক্তব্যের আলোকে মানবাধিকার আন্দোলনে তার ভূমিকা বিশ্লেষণ করতে বলা হয়।
প্রশ্নে ওসমান হাদির ‘জান দেবো, তবু জুলাই দেবো না’ এবং ‘আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই’—এই দুই উক্তি উল্লেখ করা হয়। পরীক্ষার্থীদের এসব বক্তব্যের ভিত্তিতে মানবাধিকারের পক্ষে তার সংগ্রাম ব্যাখ্যা করতে বলা হয়।
একই প্রশ্নপত্রে ‘আয়নাঘর’ নিয়েও প্রশ্ন ছিল। সেখানে জানতে চাওয়া হয়, একটি ‘সিস্টেমেটিক টুল’ হিসেবে ‘আয়নাঘর’ কীভাবে স্বৈরতান্ত্রিক শাসন টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছিল।
কোর্সটির শিক্ষক অধ্যাপক মো. শরীফুল ইসলাম বিষয়টি ব্যাখ্যা করে বলেন, দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠদানে সমসাময়িক বাস্তবতা অনেক সময় উপেক্ষিত থাকে। অথচ জুলাই বিপ্লব, আয়নাঘর এবং শহীদ ওসমান হাদির আগ্রাসনবিরোধী প্রতিরোধ ও ধর্ম-বর্ণ নির্বিশেষে ন্যায়ের ধারণা—এসব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গবেষণা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের উচ্চতর গবেষণায় আগ্রহী করতেই তিনি এসব বিষয়কে একাডেমিক আলোচনায় এনেছেন।
তিনি আরও বলেন, চলতি ও গত বছরের পরীক্ষার্থীদের অনেকেই জুলাই বিপ্লবের অগ্রসৈনিক। তাদের সহযোদ্ধাদের কেউ শহীদ হয়েছেন, কেউ স্থায়ীভাবে আহত বা দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাই নিজেদের তৈরি ইতিহাস নিয়ে চর্চা করার অধিকার তাদের রয়েছে।
উল্লেখ্য, গত বছরও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের একই কোর্সের পরীক্ষায় জুলাই বিপ্লব সংশ্লিষ্ট প্রশ্ন আসায় বিষয়টি আলোচনায় আসে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ