ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সাদাকাতুল ফিতরের হার ঘোষণা করল ইসলামিক ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানকে সামনে রেখে এ বছর মুসলমানদের জন্য সদাকাতুল ফিতর বা ফিতরার হার চূড়ান্ত করেছে সরকার। আটা, ময়দা, কিসমিস কিংবা পনিরের বাজারমূল্য বিবেচনা করে এবারও জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য যে, গত ২০২৫ সালেও সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার বর্তমানের সমান ছিল।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির এই সভায় সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও কমিটির প্রধান মুফতি মাওলানা আবদুল মালেক। দেশের প্রখ্যাত আলেম ও ফিতরা নির্ধারণ কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে হিজরি ১৪৪৭ সনের জন্য এই হার ঘোষণা করা হয়েছে।
বৈঠক শেষে জানানো হয়, ইসলামী শরীয়াহ অনুযায়ী আটা, যব, কিসমিস, খেজুর বা পনিরের যেকোনো একটির নির্দিষ্ট পরিমাণ বা তার সমমূল্য দিয়ে ফিতরা আদায় করা যায়। আটা বা গমের ক্ষেত্রে এক কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’) এবং অন্য পণ্যের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রামকে (এক সা’) পরিমাপক হিসেবে ধরা হয়। বর্তমান বাজারদর অনুযায়ী আটার হিসেবে ফিতরা ১১০ টাকা এবং পনিরের বাজারদর অনুযায়ী সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারিত হয়েছে।
ফিতরার বিস্তারিত হিসেবে জানানো হয়, যবের হিসেবে ফিতরা ৫৯৫ টাকা, কিসমিসের ক্ষেত্রে ২ হাজার ৬৪০ টাকা এবং খেজুরের মাধ্যমে ২ হাজার ৪৭৫ টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে। তবে কমিটির সভাপতি মুফতি আবদুল মালেক জানান, পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজার মূল্যের কিছুটা তারতম্য হতে পারে। সেক্ষেত্রে স্থানীয় বাজার দর অনুযায়ী অর্থ পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।
সভায় খতিবের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ হারুনূর রশীদ। বৈঠকে উপস্থিত আলেমরা জানান, সামর্থ্যবান মুসলমানরা চাইলে তাঁদের সামর্থ্য অনুযায়ী যেকোনো একটি পণ্য বা তার বাজারমূল্য গরিবদের মাঝে বিতরণ করে এই ওয়াজিব ইবাদত পালন করতে পারেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?