ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ইশরাকের পদত্যাগ নিয়ে মাহদী আমিনের ফেসবুক পোস্ট
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগকে কোনো অধ্যায়ের সমাপ্তি নয়, বরং তাঁর জন্য আরও বৃহত্তর রাজনৈতিক দায়িত্ব পালনের পথ উন্মোচনের সম্ভাবনা হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে মাহদী আমিন লেখেন, ‘ইশরাক হোসেনের এই ঐতিহাসিক, অভূতপূর্ব পদত্যাগ মোটেই কোনো অধ্যায়ের সমাপ্তি নয়। বরং আত্মোপলব্ধি, সংশোধনী ও গণমানুষের ভালোবাসায় সামনে তার জন্য আরও বৃহত্তর ও গণমুখী রাজনৈতিক দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে।’
নিজের অবস্থান তুলে ধরে মাহদী আমিন জানান, এক সপ্তাহের জন্য পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। সেখান থেকেই প্রিয় ভাই এবং রাজপথের আপসহীন লড়াইয়ের অন্যতম মুখ ইশরাক হোসেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগের খবর জানতে পেরেছেন। ইশরাকের সঙ্গে তাঁর দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তাঁদের একসঙ্গে কাটানো অনেক স্মৃতি ও পথচলার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
মাহদী আমিন আরও লেখেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণ-অভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা হিসেবে ইশরাক হোসেনের ভূমিকা এবং তাঁর গৌরবোজ্জ্বল পারিবারিক ঐতিহ্য সবার জানা। বিএনপির ইয়ুথ এনগেজমেন্ট, কূটনৈতিক যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যম-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও তাঁরা একসঙ্গে কাজ করেছেন। জাতীয়তাবাদী আদর্শ ও দেশপ্রেমকে ইশরাক যেভাবে নিজের বিশ্বাসে ধারণ করেন, তা অনন্য বলেও মন্তব্য করেন তিনি।
ইশরাকের সাম্প্রতিক কাজের পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন কিংবা মতভিন্নতা থাকতে পারে বলে উল্লেখ করেন মাহদী আমিন। তবে যে উদ্যোগকে কেন্দ্র করে এত আলোচনা তৈরি হয়েছে, তার লক্ষ্য, নৈতিকতা ও যৌক্তিকতা নিয়ে ন্যূনতম দ্বিধার সুযোগ নেই বলে তিনি মনে করেন।
মাহদী আমিন বলেন, প্রতিমন্ত্রীর পদ কিংবা পদত্যাগপত্র দিয়ে ইশরাক হোসেনের রাজনৈতিক পরিচয় ও আত্মত্যাগের মূল্যায়ন করা যায় না। সাময়িক কোনো সিদ্ধান্তের চেয়ে দল, দেশ ও মানুষের কল্যাণে তাঁর অবদান এবং আন্তরিক অবস্থান অনেক বেশি অর্থবহ। এ ক্ষেত্রে জনগণের সরকারের বার্তাও অনেকটাই স্পষ্ট বলে উল্লেখ করেন তিনি।
পোস্টের শেষাংশে মাহদী আমিন আবারও বলেন, ইশরাক হোসেনের এই ঐতিহাসিক ও অভূতপূর্ব পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়। বরং আত্মোপলব্ধি, সংশোধনী ও গণমানুষের ভালোবাসার মধ্য দিয়ে ভবিষ্যতে তাঁর আরও বৃহত্তর ও গণমুখী রাজনৈতিক দায়িত্ব পালনের সুযোগ তৈরি হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন