×

ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

২০২৬ অক্টোবর ২০ ১৩:২১:২৫

ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: রংপুরের তারাগঞ্জে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তিনি দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাই। সকল ধর্মের মানুষ মিলেমিশে আমরা থাকতে চাই এ দেশে। সকলের প্রচেষ্টায় আমরা সমৃদ্ধশালী দেশ গড়তে সক্ষম হবো।’

ঢাকা থেকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে বাসযোগে রংপুরে যাওয়ার পথে তারাগঞ্জে এ পথসভায় অংশ নেন তিনি। পরে রংপুর মহানগরীর রাধাগোবিন্দ মন্দির (রংপুর ধর্মসভা) পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের কর্মসূচি রয়েছে তাঁর।

পথসভায় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত