ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঢাকায় পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় একটি বহুতল ভবনের নিচতলার কক্ষ থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামের এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে এফ ব্লকের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন বলে জানা গেছে। এতে বাংলাদেশ ও পাকিস্তানের দুটি মুঠোফোন নম্বর উল্লেখ করে মৃত্যুর পর ওই নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
নিহত শাহবাজ পাকিস্তানের মুলতান জেলার জালালপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম নাজির আহমেদ। তিনি দক্ষিণ বনশ্রীর এফ ব্লকের ৯/৫ নম্বর সড়কের ৩৮ নম্বর বাড়ির নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন। পেশায় ব্যবসায়ী শাহবাজ বিদেশে লোক পাঠানোর কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, চলতি বছরের এপ্রিলে স্ত্রীকে নিয়ে ওই ভবনের একটি কক্ষ ভাড়া নেন শাহবাজ। সেখানে সাত থেকে আট দিন একসঙ্গে থাকার পর তাঁর স্ত্রী চলে যান। এরপর থেকে ওই কক্ষে একাই থাকতেন তিনি। তাঁর স্ত্রী চট্টগ্রামের মারমা জনগোষ্ঠীর একজন নারী বলে জানা গেছে। তবে তাঁর নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য, শাহবাজের সঙ্গে তাঁর স্ত্রীর আগেই বিবাহবিচ্ছেদ হয়েছিল।
বিদেশে লোক পাঠানোর ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় শাহবাজের কাছে বেশ কয়েকজনের টাকা পাওনা ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে কতজন তাঁর কাছে টাকা পেতেন কিংবা পাওনা অর্থের পরিমাণ কত, তা নিশ্চিত হওয়া যায়নি।
মৃত্যুর আগে শাহবাজের লিখে যাওয়া একটি চিরকুটও পাওয়া গেছে বলে জানা গেছে। এতে বাংলাদেশ ও পাকিস্তানের দুটি মুঠোফোন নম্বর উল্লেখ রয়েছে। এর একটি বাংলাদেশে থাকা তাঁর সাবেক স্ত্রীর এবং অন্যটি পাকিস্তানে থাকা তাঁর ভাইয়ের বলে জানা গেছে। মৃত্যুর পর মরদেহের বিষয়ে ওই দুটি নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে চিরকুটে। তবে বাংলাদেশে থাকা তাঁর সাবেক স্ত্রীর মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে ভবনের নিচতলার একটি কক্ষে শাহবাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান লোকজন। পরে ভবনের দারোয়ান থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে শাহবাজ আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)