ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক: আইজিপি
নিজস্ব প্রতিবেদক: দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ের কারণে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
সোমবার রাতে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইজিপি।
দুর্গাপূজা ঘিরে অপপ্রচার চালানোর অপচেষ্টা সম্পর্কে মো. আলী হোসেন ফকির বলেন, কিছু ব্যক্তি এ ধরনের অপচেষ্টা চালাচ্ছেন। তাঁদের বিষয়ে পুলিশ সজাগ ও সতর্ক রয়েছে। অপপ্রচারকারীদের সব অপচেষ্টা নস্যাৎ করে সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে আইজিপি বলেন, এসব অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিষয়ে পুলিশকে তথ্য দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। এসব অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আইজিপি।
মো. আলী হোসেন ফকির বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রত্যেক নাগরিককে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তা মেনে চলার অনুরোধ জানান।
পরে আইজিপি নারায়ণগঞ্জের আমলাপাড়াসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দেসহ পরিষদের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)