ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাবিতে গ্রাফিক ডিজাইন বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত গ্রাফিক ডিজাইন বিভাগের ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী-২০২৬’ আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিভাগীয় চেয়ারপারসন ড. ভদ্রেশু রীটার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ এবং প্রখ্যাত শিল্পী কামরুল হাসানের কন্যা সুমনা হাসান। স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ড. ফারজানা আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শনীতে অংশগ্রহণকারী সেরা শিল্পকর্মের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৪ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এবারের আসরে ‘কামরুল হাসান স্বর্ণপদক’ লাভ করেছেন বিএফএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী হৃদয় কর্মকার। অন্যদিকে, এমএফএ দ্বিতীয় পর্বের শিক্ষার্থী রাহাত ভূঁইয়া ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ এবং ‘নিরীক্ষামূলক শ্রেষ্ঠ পুরস্কার’—এই দুটি ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়েছেন।
বিভাগীয় শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন বিএফএ চতুর্থ বর্ষের সজীব জোয়ার্দার। এছাড়া বিশেষ স্মৃতি পুরস্কার প্রাপ্তরা হলেন— এস এম মাহমুদুল হাসান (সৈয়দ আলী আজম স্মৃতি পুরস্কার), দুর্জয় গোস্বামী (খাজা শফিক আহমেদ স্মৃতি পুরস্কার), আবদুল্লাহ আল মানিক (সমরজিৎ রায় চৌধুরী স্মৃতি পুরস্কার) এবং অন্তর কুমার বিশ্বাস (কাইয়্যুম চৌধুরী স্মৃতি পুরস্কার)।
প্রদর্শনীতে শিক্ষার্থীদের মৌলিক ও সৃজনশীল কাজের ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, "এই ধরণের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি গ্যালারিতে প্রদর্শিত শিল্পকর্মগুলো ঘুরে দেখেন।
উল্লেখ্য, এই প্রদর্শনী আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল