ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
উদ্যানে পুলিশের ওপর হা-ম-লা, আটক ঢাবি শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী যৌথ অভিযান চলাকালে এক পুলিশ সদস্যের ওপর চাকু নিয়ে হামলার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ওই শিক্ষার্থীর কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম ও ধারালো অস্ত্র উদ্ধারের পর তাকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইফতারের পর উদ্যান এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটক হওয়া শিক্ষার্থী নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) একজন আবাসিক ছাত্র হিসেবে পরিচয় দিয়েছেন।
অভিযানে থাকা পুলিশ সদস্যরা জানান, মাদকবিরোধী তল্লাশি চলাকালে ওই শিক্ষার্থীর কাছে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া যায়। পুলিশ যখন তাকে অধিকতর তল্লাশি করতে যায়, তখন তিনি সাথে থাকা একটি ছোট চাকু দিয়ে কর্তব্যরত পুলিশ সদস্যের চোখের ওপর হামলার চেষ্টা করেন। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আঘাত থেকে অল্পের জন্য বেঁচে যান।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “মাদকবিরোধী অভিযান চলাকালে আমরা বেশ কয়েকজনকে আটক করি। তাদের মধ্যে ঢাবি শিক্ষার্থী পরিচয় দেওয়া একজন আমাদের এক সদস্যের ওপর চাকু দিয়ে হামলা করেন। ওই সদস্যের চোখের খুব কাছে আঘাত করার চেষ্টা করা হয়েছিল। এছাড়া ওই শিক্ষার্থীর কাছে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া গিয়েছে।”
আটক হওয়া শিক্ষার্থী অবশ্য পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, “ইফতারের পর বন্ধু ও ছোট ভাইদের নিয়ে সেখানে বসে আড্ডা দিচ্ছিলাম। আমার কাছে কোনো চাকু ছিল না এবং আমি কাউকে আঘাত করিনি।” এ সময় তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রদলের একজন শীর্ষ নেতা ও আরও কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
বর্তমানে অভিযুক্ত শিক্ষার্থী শাহবাগ থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত