ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিক পিটানোর ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাংবাদিকদের মারধরের ঘটনায় দায়িত্বরত পুলিশের চার সদস্যকে ক্লোজড করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম উদ্দীন এবং দুই সাংবাদিক পুলিশের মারধরের শিকার হন। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন— বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের তোফায়েল আহমেদ এবং আজকের পত্রিকার কাউসার আহমেদ রিপন। তোফায়েলকে লাঠি দিয়ে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার প্রসঙ্গে ডিসি মো. মাসুদ আলম বলেন, “শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের একটু বাড়াবাড়ির জেরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই ঘটনার সময় ডিউটিতে থাকা পুলিশের চার সদস্যের ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযান এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, “কাউকে আটক করলে প্রথমে আইনসম্মতভাবে তল্লাশি করা হয়। কিছু পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়, আর কিছু না পাওয়া গেলে তাকে চলে যেতে দেওয়া হয়। সাধারণত কারও সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয় না।”
মারধরের শিকার ব্যক্তির অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “সংশ্লিষ্ট ব্যক্তি কেন রাতের অন্ধকারে নির্দিষ্ট পথ ব্যবহার না করে ভেতরের রাস্তা দিয়ে হেঁটেছিলেন? রাত ১০টার দিকে অন্ধকার এলাকায় চলাচল স্বাভাবিক নয় এবং এ বিষয়টি সন্দেহের উদ্রেক করে। তারপরও বলব, মাদকবিরোধী অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ, আগামীতেও এটা চলবে। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করা হবে।”
উল্লেখ্য, আহত সাংবাদিক তোফায়েল আহমেদকে ঘটনার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, অভ্যন্তরীণ তদন্ত শেষে দোষী সদস্যদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- আফতাব অটো ও জেনেক্স ইনফোসিসের কর্তাদের ১.৪৩ কোটি টাকা জরিমানা
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ