ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
মাসের প্রথম ২১ দিনেই রেমিট্যান্সের রেকর্ড গড়ল প্রবাসীরা
নিজস্ব প্রতিবেদক: চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২১ দিনেই দেশে এসেছে ২৩০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় ২৮ হাজার ১৫৭ কোটি ৬০ লাখ টাকা। গত বছরের একই সময়ে দেশে এসেছিল ১৯১ কোটি ৩০ লাখ ডলার। সে হিসাবে এবার ৩৯ কোটি ৫০ লাখ ডলার বা প্রায় ৪ হাজার ৮১৯ কোটি টাকা বেশি এসেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি মাসের ২১ দিনে ২৩০৮ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৯১৩ মিলিয়ন ডলার। ফলে মাসভিত্তিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০.৬ শতাংশ।
এদিকে চলতি ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২১ হাজার ৭৪১ মিলিয়ন (২১৭৪ কোটি ১০ লাখ) মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১৭ হাজার ৮৭৫ মিলিয়ন (১৭৮৭ কোটি ৫০ লাখ) ডলার। সে হিসাবে অর্থবছরজুড়ে প্রবৃদ্ধি হয়েছে ২১.৬ শতাংশ।
গত জানুয়ারি মাসে এককভাবে ৩.১৭ বিলিয়ন বা ৩১৭ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক