ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
কাল থেকে বন্ধ সব স্কুল, রমজানে ছুটির নতুন প্রজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি এবং জনস্বার্থ বিবেচনা করে পবিত্র রমজান মাসে দেশের সকল নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সংশোধিত ছুটির তালিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন এই নির্দেশনার ফলে দীর্ঘ কয়েক দিনের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে স্বস্তি ফিরল শিক্ষা অঙ্গনে।
শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বর্ষপঞ্জি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই দেশের সকল মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে। এই ছুটি কার্যকর থাকবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। যেহেতু ২৬ মার্চ বৃহস্পতিবার, তাই শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা টানা ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবেন। ২৯ মার্চ থেকে পুনরায় নিয়মিত ক্লাস শুরু হবে।
উল্লেখ্য, এর আগে পবিত্র রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখার বিষয়ে উচ্চ আদালতের একটি রায় এবং পরবর্তীতে সেটির ওপর স্থগিতাদেশ আসায় ছুটির বিষয়টি নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হয়েছিল। তবে নবগঠিত সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ফলে সেই ধোঁয়াশা এখন পুরোপুরি কেটে গেল। বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা ইঙ্গিত দিয়েছিলেন যে, নতুন নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর জনআকাঙ্ক্ষা অনুযায়ী রমজানে স্কুল ছুটির ঘোষণা দিতে পারে। সেই ধারাবাহিকতায় রাতেই এই প্রজ্ঞাপন জারি করা হয়।
অন্যদিকে, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা নির্বাচনের ছুটির পর থেকেই নিয়মিতভাবে ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শুরু করেছেন, যা চলবে ২৮ মার্চ পর্যন্ত। দেশের কলেজগুলোতেও বুধবার থেকে ঈদের ছুটি শুরু হয়ে গেছে এবং সেখানে পুনরায় ক্লাস শুরু হবে ২৯ মার্চ। প্রাথমিক বিদ্যালয়ের ছুটির বিষয়েও শিগগিরই সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর