ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

জুলাইযোদ্ধাদের পুনর্বাসনে রাজনৈতিক বাছবিচার থাকবে না: ইশরাক

২০২৬ ফেব্রুয়ারি ২৫ ১২:৫৭:২৮

জুলাইযোদ্ধাদের পুনর্বাসনে রাজনৈতিক বাছবিচার থাকবে না: ইশরাক

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে যারা বুকের রক্ত দিয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের পুনর্বাসনে এখন থেকে আর কোনো রাজনৈতিক দলের তকমা দেখা হবে না। বর্তমান সরকার দল-মতনির্বিশেষে প্রতিটি সংগ্রামী পরিবারকে প্রাপ্য মর্যাদা ও রাষ্ট্রীয় সুরক্ষা প্রদানে অঙ্গীকারবদ্ধ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এক বিশেষ সৌজন্য সাক্ষাত শেষে সচিবালয়ে সংবাদকর্মীদের এই তথ্য জানান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বৈঠকের বিষয়ে ইশরাক হোসেন জানান, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে জুলাই বিপ্লবে আহত ও শহীদদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নিয়েছেন। তিনি বলেন, “জুলাই যোদ্ধা‌দের পুনর্বাসনের বিষয়ে প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। প্রধানমন্ত্রী আমাদের ডেকেছিলেন এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত তাদের চিকিৎসা, তাদের পুনর্বাসন, তাদের পরিবারের সদস্যদের শিক্ষাসহ বি‌ভিন্ন ভাতার বিষয়ে খোঁজখবর নিয়েছেন।” সরকারের লক্ষ্য হলো কোনো বীর সংগ্রামী যেন অবহেলায় পড়ে না থাকেন।

বিগত সময়ে রাজনৈতিক বৈষম্যের শিকার হওয়া পরিবারগুলোর বিষয়ে কড়া সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তিনি অভিযোগ করেন যে, বিএনপি বা নির্দিষ্ট রাজনৈতিক ঘরানার সমর্থক হওয়ার কারণে অতীতে অনেক পরিবারকে সরকারি সহায়তা থেকে দূরে রাখা হয়েছিল। ইশরাক হোসেন বলেন, “কিছু বঞ্চিত পরিবার রয়েছে যাদেরকে বিগত সময় বিএনপি দলীয় পরিচয় দেখে পুনর্বাসন সহায়তা স‌ঠিকভা‌বে দেওয়া হয়নি। সেগুলো আমরা ক্ষতিয়ে দেখছি। আমাদের কাছে কোনো রাজনৈতিক দলীয় পরিচয় বিবেচনাধীন হবে না।” তিনি আরও ঘোষণা করেন যে, যারাই আন্দোলনে অবদান রেখেছেন, তাদের সুচিকিৎসা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে।

এ সময় জুলাই ফাউন্ডেশনের তহবিলের স্বচ্ছতা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, সরকার থেকে এই ফাউন্ডেশনকে অতীতে দেওয়া বিশাল অংকের অর্থ সঠিকভাবে ব্যয় হয়েছে কি না, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মূলত এই তহবিলের সঠিক ব্যবহার এবং প্রতিটি টাকা যেন প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছায়, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির পর বুধবার স্বর্ণের দাম কমেছে। তেলের দাম বাড়তে থাকায় মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের সুদের হার... বিস্তারিত