ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
একনেকসহ নতুন করে তিন কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: সরকার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে জাতীয় পর্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটি নতুন করে সাজিয়েছে। এর অংশ হিসেবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) পুনর্গঠন করা হয়েছে এবং পাশাপাশি সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত দুটি মন্ত্রিসভা কমিটিও নতুনভাবে গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, একনেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে।
প্রজ্ঞাপন অনুযায়ী, একনেকের বিকল্প চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কমিটিতে অর্থ ও পরিকল্পনা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, শিল্প, আইন, স্বাস্থ্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
অন্যদিকে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে আহ্বায়ক হিসেবে থাকছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সদস্য হিসেবে যুক্ত হয়েছেন স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ, পররাষ্ট্র, শিল্প এবং আইনমন্ত্রী।
এ ছাড়া অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নেতৃত্বও অর্থমন্ত্রীই দেবেন। এ কমিটিতে সদস্য হিসেবে থাকবেন স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, বাণিজ্য ও আইনমন্ত্রী।
সরকারের এই পুনর্গঠনের মাধ্যমে অর্থনৈতিক পরিকল্পনা, সরকারি ক্রয়প্রক্রিয়া এবং নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সমন্বয় ও দ্রুততা বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত