ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রমজান ঘিরে ছাত্রদলের জাতীয় কোরআন প্রতিযোগিতা ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানকে সামনে রেখে কোরআনভিত্তিক জাতীয় আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি দ্বিতীয়বারের মতো ‘হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৬ (সিজন ২)’ আয়োজন করছে, যার সব পর্বই অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতার প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে আগামী ১ ও ২ মার্চ। এরপর ৪ মার্চ একই স্থানে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।
এবারের আসরে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে বুধবার (২৮ ফেব্রুয়ারি)। আগ্রহীদের নির্ধারিত লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। গত রমজানে আয়োজিত প্রথম সিজনে প্রাথমিক বাছাই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে হলেও ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
আয়োজকরা জানিয়েছেন, এবারের প্রতিযোগিতা চারটি বিভাগে অনুষ্ঠিত হবে। গ্রুপ ‘ক’-তে সারা দেশের হাফেজরা ‘হিফজুল কোরআন’ বিভাগে অংশ নিতে পারবেন। গ্রুপ ‘খ’-তে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াতে অংশ নেবে। গ্রুপ ‘গ’ নির্ধারিত হয়েছে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থীদের তেলাওয়াতের জন্য। আর গ্রুপ ‘ঘ’-তে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য হিফজ বা তেলাওয়াত—দুই ধরনের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।
পুরস্কার হিসেবে প্রথম স্থানাধিকারী পাবেন ৫০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট। দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা ও ক্রেস্ট, তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা ও ক্রেস্ট। চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদের জন্য থাকবে আকর্ষণীয় উপহার সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট।
এ বিষয়ে বিস্তারিত জানতে শরীফ প্রধান শুভ (০১৭৫৫-৩৭৮২১৫), মুফতি জামিল সিদ্দিকী (০১৭৪৭-০১৭৮৪৮), হাফেজ ফাহাদ আজাদ (০১৮২৩-৬০২৮৭১) ও হাফেজ হুসাইন আহমেদের (০১৯৮২৪০৮৫১৪) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান