ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
নতুন বিধিমালায় সিঅ্যান্ডএফ লাইসেন্স দিচ্ছে এনবিআর, আবেদন আহ্বান
নিজস্ব প্রতিবেদক: দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে গতিশীলতা আনা এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে নতুন সিঅ্যান্ডএফ (কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট লাইসেন্সের জন্য আবেদন আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মার্চ বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে পারবেন।
এনবিআর জানিয়েছে, 'কাস্টমস আইন, ২০২৩' এর আওতায় প্রণীত নতুন 'কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬' অনুযায়ী এই প্রক্রিয়া সম্পন্ন হবে। এই নতুন বিধিমালা কার্যকর হওয়ার ফলে পূর্বের ২০২০ সালের বিধিমালাটি বাতিল করা হয়েছে।
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি:
লাইসেন্স পেতে হলে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। একক মালিকানা বা লিমিটেড কোম্পানির ক্ষেত্রে একজন ব্যক্তি কেবল একটি লাইসেন্সের জন্যই আবেদন করতে পারবেন। বিদেশি অংশীদারত্বের ক্ষেত্রে যৌথ মালিকানাধীন কোম্পানিতে বিদেশিদের শেয়ার অনধিক ৪৯ শতাংশ হতে পারবে। এছাড়া, আবেদনপত্রে কেবল একটি কাস্টমস স্টেশনের নাম উল্লেখ করা যাবে; একাধিক স্টেশনের নাম থাকলে আবেদনটি বাতিল হয়ে যাবে।
প্রয়োজনীয় কাগজপত্র ও ফি:
আবেদনের সাথে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ট্রেড লাইসেন্স, আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর), শিক্ষাগত যোগ্যতার সনদ, তিন কপি রঙিন ছবি এবং অফিস কক্ষের মালিকানা বা ভাড়ার প্রমাণপত্র জমা দিতে হবে। এছাড়া ‘ডিরেক্টর জেনারেল, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম’-এর অনুকূলে ৫ হাজার টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করতে হবে। পূর্বে লাইসেন্স গ্রহণ না করার অঙ্গীকার হিসেবে ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে ঘোষণাপত্র দিতে হবে।
নির্বাচন প্রক্রিয়া:
আবেদনগুলো যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময়সূচি ও ফলাফল একাডেমির ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ডাকযোগে পাঠানো হবে। চূড়ান্তভাবে লাইসেন্স প্রদান করবে সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনের কর্তৃপক্ষ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা