ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
মাসের সর্বনিম্ন দামে ৫ শেয়ার, দিশেহারা বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিকভাবে দর কমছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ৫ কোম্পানির। গত এক মাসের মধ্যে সর্বনিম্ন দরেও ক্রেতা নেই এই ৫ কোম্পানির শেয়ারে। অথচ বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণও উল্লেখযোগ হারে বেড়ে পুঁজি তলানিতে গিয়ে ঠেকেছে। সর্বনিম্ন দরেও ক্রেতা না পাওয়া এসব কোম্পানির শেয়ার নিয়ে বিপাকে পড়েছেন বিনিয়োগকারী।
কোম্পানি ৫টি হলো- প্রাইম ফাইন্যান্স, বিআইএফসি, ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স এবং প্রিমিয়ার লিজিং।
ডিএসইর বাজার পর্যালোচনায় জানা যায়, আজ (১৭ সেপ্টেম্বর) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। যার মধ্যে সর্বোচ্চ দর পতন হয়েছে উল্লেখিত ৫ কোম্পানির। এই ৫ কোম্পানির শেয়ার দর সর্বনিম্ন স্তরে নেমে আসলেও ক্রেতা সঙ্কটে হল্টেড হয়ে গেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে প্রাইম ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ টাকা ৩০ পয়সায়, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। এদিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৩০ পয়সা থেকে ২ টাকা ৭০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে বিআইএফসির। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ টাকা ৬০ পয়সায়, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৬০ পয়সা থেকে ৩ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৫ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর কমেছে ফারইস্ট ফাইন্যান্সের। আজ ডিএসইতে কোম্পানিটির দর ১০ পয়সা বা ৭.১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকা ৩০ পয়সায়, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা থেকে ১ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১৩ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
আজ ডিএসইতে ফাস ফাইন্যান্সের দর ১০ পয়সা বা ৭.১৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকা ৩০ পয়সায়, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা থেকে ১ টাকা ৪০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির ৪ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
আজ ডিএসইতে প্রিমিয়ার লিজিংয়ের দর ১০ পয়সা বা ৫.৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকা ৬০ পয়সায়, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা থেকে ১ টাকা ৭০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির মাত্র ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ