ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
নিজস্ব প্রতিবেদক: ইমানি জীবনে শৃঙ্খলা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম প্রধান মাধ্যম হলো সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায়। ইসলামি শিক্ষায় বারবার গুরুত্ব দেওয়া হয়েছে জামাতে নামাজ, মসজিদে আগমন এবং সময়ের আগে নামাজের জন্য প্রস্তুত থাকার ওপর। সময়মতো নামাজ আদায় শুধু গুনাহ মাফের কারণই নয়, বরং আখিরাতে জান্নাত লাভের পথও সুগম করে—এমনই বার্তা দেওয়া হয়েছে হাদিসে।
হাদিস শরিফে সময়মতো নামাজ ও প্রথম কাতারে দাঁড়ানোর মর্যাদা বিশেষভাবে তুলে ধরা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, আজান দেওয়া ও প্রথম কাতারে দাঁড়ানোর ফজিলত যদি মানুষ পুরোপুরি জানত, তবে তা লাভের জন্য তারা পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হতো। জোহর, এশা ও ফজরের নামাজের ফজিলত সম্পর্কেও তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন। (মুসলিম, হাদিস: ৮৬৭)
ইসলামি বর্ণনা অনুযায়ী, যারা নামাজের জন্য সময়ের আগেই মসজিদে উপস্থিত হয়ে অপেক্ষা করেন, ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন। এ কারণে নিয়মিত জামাতে নামাজ আদায়কে ইবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়।
আজ বুধবার ০৪ ফেব্রুয়ারি, ২০২৬ (২১ মাঘ, ১৪৩২ বাংলা, ১৫ শাবান, ১৪৪৭ হিজরি) ঢাকা ও আশপাশের এলাকার নামাজের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
আজকের নামাজের সময়সূচি অনুযায়ী, ফজরের নামাজের সময় শুরু হবে ভোর ৫টা ২০ মিনিটে। জোহর পড়া যাবে দুপুর ১২টা ১৩ মিনিটে। আসরের সময় বিকেল ৪টা ১২ মিনিট। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে। ইফতার ও মাগরিবের নামাজের সময় সন্ধ্যা ৫টা ৫১ মিনিট। ইশার নামাজ শুরু হবে রাত ৭টা ০৫ মিনিটে।
আগামীকাল বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ফজরের নামাজের সময় থাকবে ভোর ৫টা ২০ মিনিটে। তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় হবে ভোর ৫টা ১৯ মিনিটে। সূর্যোদয় হবে সকাল ৬টা ৩৭ মিনিটে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ঢাকা সময়ের সঙ্গে বিভাগভেদে কিছু জায়গায় সময় যোগ বা বিয়োগ করতে হবে। চট্টগ্রামে সময় বিয়োগ করতে হবে ৫ মিনিট এবং সিলেটে ৬ মিনিট।
অন্যদিকে খুলনায় ৩ মিনিট, রাজশাহীতে ৭ মিনিট, রংপুরে ৮ মিনিট এবং বরিশালে ১ মিনিট যোগ করতে হবে।
এই সময়সূচি ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত ক্যালেন্ডার ও অফিসিয়াল তথ্যের ভিত্তিতে নির্ধারিত হয়েছে বলে জানানো হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ