ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: জেনে নিন সরাসরি দেখার উপায়
স্পোর্টস ডেস্ক: মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে বাংলাদেশে সেই লিগের সম্প্রচার নিষিদ্ধ করা হলেও, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন না দেশের ক্রিকেটপ্রেমীরা। টুর্নামেন্টে বাংলাদেশ দল অংশগ্রহণ না করলেও ঘরে বসেই টিভি ও অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি খেলা দেখতে পারবেন দর্শকরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে টিএসএম (TSM) এবং অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডি (RabbitholeBD) অ্যাপ। বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান টিএসএম নিয়মিতভাবে আইসিসির বিভিন্ন ইভেন্ট বাংলাদেশে পরিবেশন করে থাকে। এছাড়া গাজী টিভির অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলবিডির মাধ্যমে দর্শকরা মোবাইল বা ইন্টারনেটে খেলা উপভোগ করতে পারবেন।
টিভি দর্শকদের জন্য বিশেষ সুখবর হলো, দেশের জনপ্রিয় স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস এবং নাগরিক টিভি-ও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে ২০ দলের এই মেগা টুর্নামেন্ট। এক মাসের এই লড়াইয়ে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের। আইসিসির বিশেষ শর্ত অনুযায়ী, পাকিস্তান যদি ফাইনালে ওঠে তবে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে কলম্বোতে। অন্যথায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা