ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
স্টারলিংক বিক্রি করবে কে অ্যান্ড কিউ, বড় সাফল্যের আশা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে। ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের এই উচ্চগতির ইন্টারনেট সেবা দেশের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর সঙ্গে চুক্তি করেছে।
চুক্তি অনুযায়ী, কে অ্যান্ড কিউ সারা দেশে স্টারলিংকের ডাটা প্যাকেজ ও হার্ডওয়্যার বিপণন করবে। কোম্পানিটির প্রধান আর্থিক কর্মকর্তা কাজী একরামুল হক জানান, ডাটা প্যাকেজ বিক্রিতে তারা ২ শতাংশ এবং হার্ডওয়্যার বিক্রিতে ৭ শতাংশ কমিশন পাবেন। এই উদ্যোগ আগামী প্রান্তিকে কোম্পানির রাজস্ব ও নিট মুনাফায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
স্টারলিংক হলো স্পেসএক্স পরিচালিত একটি লো-আর্থ-অরবিট স্যাটেলাইট নেটওয়ার্ক, যা মূলত প্রত্যন্ত ও দুর্গম এলাকায় উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেয়। বাংলাদেশে ইতিমধ্যেই লাইসেন্স দেওয়া হয়েছে। বিএসসিএল স্টারলিংকের হার্ডওয়্যার ও সেবা পুনঃবিক্রির জন্য চুক্তি করেছে, আর কে অ্যান্ড কিউ ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে গ্রাহক পর্যায়ে সেবা পৌঁছে দেবে।
বর্তমানে বাংলাদেশে দুটি স্টারলিংক আবাসিক প্যাকেজ চালু আছে। ‘রেসিডেন্সিয়াল লাইট’ প্যাকেজের মাসিক খরচ ৪,২০০ টাকা এবং ‘রেসিডেন্সিয়াল স্ট্যান্ডার্ড’ প্যাকেজের খরচ ৬,০০০ টাকা। উভয় প্যাকেজেই আনলিমিটেড উচ্চগতির ডাটা সুবিধা থাকবে। তবে শুরুতে এককালীন হার্ডওয়্যার কিট বাবদ গ্রাহককে প্রায় ৪৭,০০০ টাকা ব্যয় করতে হবে।
এই খবর প্রকাশের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কে অ্যান্ড কিউ-এর শেয়ারের দাম বেড়ে ৩৯৯.১ টাকা হয়েছে, যা ০.৭৩ শতাংশ উত্থান। বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর মালিকানাধীন মাল্টিমোড গ্রুপের প্রতিষ্ঠানটি আগে কার্বন রড ও কীটনাশক উৎপাদন করত। তবে পরবর্তীতে সিএনজি ফিলিং স্টেশন এবং আইটি প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হয়ে তথ্যপ্রযুক্তি খাতে প্রবেশ করে।
বর্তমানে পাথর ব্যবসা ও অফিস স্পেস ভাড়া পরিচালনার পাশাপাশি স্যাটেলাইট ইন্টারনেট সংযোজন কোম্পানিটিকে আরও লাভজনক করবে বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত