ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
দুই দিন পর শেয়ারদরে সামঞ্জস্যপূর্ণ উত্থান
নিজস্ব প্রতিবেদক: গত দুই কর্মদিবসের তুলনায় আজ শেয়ারবাজারে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেছে। গত দুই দিন সূচক ও লেনদেন বেড়েছিল ঠিকই, তবে দর বৃদ্ধিতে অসামঞ্জস্য ছিল। আজ সেই অসামঞ্জস্য কাটিয়ে শেয়ারবাজার অনেকটাই ইতিবাচক ধারায় ফিরেছে। তবে এই ইতিবাচক ধারা ধরে রেখে বাজারে স্থিতিশীলতা ফেরানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর রেকর্ড পরিমাণে সূচক ও লেনদেন বেড়েছিল। ধারাবাহিক উত্থানে সূচক প্রায় ৬ হাজার পয়েন্টের কাছাকাছি পৌঁছেছিল। আর এক-দুই দিন ওই ধারা অব্যাহত থাকলে সূচক ৬ হাজার পয়েন্ট অতিক্রম করত। কিন্তু ধারাবাহিক দরপতনে সূচক ও লেনদেন নিম্নমুখী হওয়ায় বর্তমানে বাজার ঊর্ধ্বমুখী হলেও বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থা সংকট এখনো রয়ে গেছে। তাদের মতে, বর্তমান ঊর্ধ্বমুখী ধারা ধরে রেখে সূচক ৬ হাজার পয়েন্ট অতিক্রম করলেই বিনিয়োগকারীদের আস্থা আবারও ফিরে আসবে। আর তাদের অংশগ্রহণ বাড়লেই বাজার আরও চাঙ্গা হয়ে উঠবে।
এদিকে, আজ (১৭ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯১.৭৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৬.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৫.৪৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৮.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮৩.৪৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৬৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪৬টির দর বেড়েছে, ৭৫টির দর কমেছে এবং ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৯৩৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৪০ কোটি ৩৪ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৩ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১০টির, কমেছে ৬১টির এবং পরিবর্তন হয়নি ২৩টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৯৮.৫১ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৪৭.৭৩ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)