ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
টানা দুই দিন সূচকের উত্থান, তবু অধিকাংশ শেয়ারের দরপতন
নিজস্ব প্রতিবেদক :টানা দুই কর্মদিবস ধরে সূচক ও লেনদেন—উভয়ই বৃদ্ধি পাচ্ছে। তবে একই সময়ে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমে যাওয়ায় বাজারের স্বাভাবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। বাজার-সংশ্লিষ্টদের ধারণা, কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় বাজার উত্থান ঘটছে না; বরং কৃত্রিমভাবে ঊর্ধ্বমুখী করা হচ্ছে। তাদের মতে, স্বাভাবিক অবস্থায় সূচক বাড়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের দরও বৃদ্ধি পায়। কিন্তু গত দুই দিন ধরে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। দিনের শুরুতে বাজার ঊর্ধ্বমুখী হলেও মধ্যাহ্নের পর তা নিম্নমুখী হয়ে পড়ছে; পরবর্তীতে ঘুরে দাঁড়ালেও শুরুর অবস্থানে ফিরতে পারছে না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, জোর করে বাজারকে উপরের দিকে ঠেলে দেওয়া হচ্ছে—এমনটাই বলছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের ভাষ্য, পরপর দুই দিন একই ধরনের অস্বাভাবিক চিত্র দেখা গেলে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন জাগা স্বাভাবিক। সাধারণত সূচক বাড়লে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পায়; তবে কোনো কোনো ক্ষেত্রে লেনদেন বাড়তে বা কমতে পারে। এখনো যে কারসাজির মাধ্যমে একটি চক্র নিজেদের সুবিধা আদায়ে সক্রিয় রয়েছে, তা স্পষ্ট। কারসাজি বন্ধ না হলে বাজার কখনোই স্বাভাবিক গতিতে ফিরবে না। বাজার মনিটরিংয়ের মাধ্যমে ওই চক্রকে চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিলে বাজার স্থিতিশীল হবে।
এদিকে আজ (১৬ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৩.২৮ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৪.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮.৯৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৫.৪১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৭৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৮টির দর বেড়েছে, ২০২টির দর কমেছে এবং ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭৩৯ কোটি ২৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৫৯ কোটি ৫০ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৬টির, কমেছে ৭২টির এবং পরিবর্তন হয়নি ১৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৭.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫০.৪২ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৪০.৭০ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল
- পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, জেনে নিন পুরো প্রক্রিয়া