×

ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোকেমিক্যাল

২০২৬ নভেম্বর ১৪ ২২:০৬:২৫

ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোকেমিক্যাল

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিভিও পেট্রোকেমিক্যাল পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ শনিবার (১৪ নভেম্বর) কোম্পানি সূত্রে জানা গেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর'২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৮ পয়সা। যেখানে আগের বছর একই সময় আয় হয়েছিল ১ টাকা ৭৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৫১ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৫ টাকা ৫ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩১ টাকা ১৬ পয়সা।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত