×

ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ইপিএস প্রকাশ করেছে প্রিমিয়ার সিমেন্ট

২০২৬ নভেম্বর ১৪ ২১:৩৭:২৭

ইপিএস প্রকাশ করেছে প্রিমিয়ার সিমেন্ট

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজ শনিবার (১৪ নভেম্বর) কোম্পানি সূত্রে জানা গেছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর'২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১২ পয়সা। যেখানে আগের বছর একই সময় আয় হয়েছিল ১২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩ টাকা ৪৮ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৩ টাকা ৯ পয়সা।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত