ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
দর সংশোধনের পর ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে গতকাল স্বাভাবিক দর সংশোধন দেখা গিয়েছিল। ঠিক একদিন পর আজ আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে শেয়ারবাজার। এদিন সূচক বৃদ্ধির সঙ্গে টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। ফলে লেনদেন আবারও হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। তবে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে, যা বিনিয়োগকারীদের সতর্ক লেনদেনের ইঙ্গিত বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতামত অনুযায়ী, আজকের বাজার চিত্র বিনিয়োগকারীদের মধ্যে আরও আস্থা তৈরি করতে সহায়ক ভূমিকা রাখবে। চলতি সপ্তাহের ধারা আগামী দিনগুলোতেও বজায় থাকলে বাজার আরও চাঙ্গা হবে। সাম্প্রতিক সময়ে লভ্যাংশ ঘোষণা করা কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। বিনিয়োগকারীরাও ভালো পরিমাণে লভ্যাংশ ঘোষণা করা কোম্পানির শেয়ার কিনছেন, যাতে লভ্যাংশের মাধ্যমে লোকসান কাটিয়ে কিছুটা মুনাফা করা যায়। অন্যদিকে অনেকেই হাতে থাকা শেয়ার বিক্রি না করে ক্রয় করছেন। একই সঙ্গে তারা সতর্কতার সঙ্গে বাজার পর্যবেক্ষণ করছেন। তবে এই মুহূর্তে বাজার মনিটরিং জোরদার করা হলে বাজার আরও বেশি স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাজার মনিটরিংয়ে নিয়ন্ত্রক সংস্থাকেও কার্যকর ভূমিকা পালন করে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
এদিকে, আজ (২৪ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৮.০২ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৫.৭৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৫.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৩.৪৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৭৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৬টির দর বেড়েছে, ১৭৬টির দর কমেছে এবং ৫৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ৭৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৯২০ কোটি ৮১ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৫৫ কোটি ২৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৮ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৫টির, কমেছে ৭৬টির এবং পরিবর্তন হয়নি ২৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৬.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১.৯৭ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ২০.৮১ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?