×

ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ারবাজারে মিশ্র প্রবণতা, ডিএসই সূচক সাড়ে ৫ হাজারের ঘরে

২০২৬ নভেম্বর ১৮ ১৫:১০:৫৭

শেয়ারবাজারে মিশ্র প্রবণতা, ডিএসই সূচক সাড়ে ৫ হাজারের ঘরে

নিজস্ব প্রতিবেদক :টানা তিন দিনের ঊর্ধ্বমুখী ধারার পর আজ শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে মিশ্র প্রবণতায়। বাজার সংশ্লিষ্টদের মতে, দুর্বল বাজার মনিটরিং এবং কারসাজিচক্রের সক্রিয়তার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

তাদের ভাষ্য, একদিকে বাজার মনিটরিং যেভাবে হওয়া উচিত ছিল সে রকম হচ্ছে না; অন্যদিকে কারসাজিচক্র নিজেদের সুবিধা আদায়ে তৎপর থাকায় বাজারে স্থিতিশীলতা ফিরছে না। মাঝেমধ্যে বাজার ঊর্ধ্বমুখী হলেও তার স্থায়িত্ব নিয়ে শঙ্কায় থাকেন বিনিয়োগকারীরা। ফলে লেনদেনের আগে তারা ভালোভাবে পর্যবেক্ষণ করেন। সাধারণ বিনিয়োগকারীরাও সতর্কতার সঙ্গে লেনদেন করছেন, কারণ তারা বারবার লোকসানের মুখে পড়তে চান না। তবে পতন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে বিনিয়োগকারীদের অংশগ্রহণে বাজার অবশ্যই স্থিতিশীল হবে।

এদিকে আজ (১৮ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে, তবে টাকার অঙ্কে লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দরও কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০০.৮৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৪.৯০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮৮.৪৮ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৬৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৩৯টির দর বেড়েছে, ১৬৬টির দর কমেছে এবং ৬১টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৮১৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৯৩৯ কোটি ৭ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১১৯ কোটি ১৭ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৬টির, কমেছে ৫৯টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭১৩.২১ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৪৭.৭৩ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত