ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
দুই মাস পর লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা, আড়াই মাসে সর্বোচ্চ
নিজস্ব প্রতিবেদক: মিশ্র প্রবণতা কাটিয়ে শেয়ারবাজারে ইতিবাচক পরিস্থিতি দেখা দিয়েছে। দুই মাস পর লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। আজ প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে সূচক এবং আড়াই মাসের মধ্যে হয়েছে সর্বোচ্চ লেনদেন। এ ধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই বাজার আবারও চাঙ্গা হওয়ার পাশাপাশি স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য কঠোর নজরদারি প্রয়োজন—এমনটাই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, গত তিন মাস ধরে বাজারে ধারাবাহিক দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থাসংকট তৈরি হয়েছে। যদিও মাঝে মাঝে সূচকের উত্থান দেখা গেছে, তবে তার স্থায়িত্ব না থাকায় বাজার তলানীতে নেমে এসেছে। এর ফলে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থাসংকট তৈরি হয়, যার নেতিবাচক প্রভাব পড়ে শেয়ারবাজারে। তবে আজকের বাজার চিত্র আবারও নতুন করে বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করেছে।
এদিকে আজ (২২ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেননিজস্ব প্রতিবেদক : মিশ্র প্রবণতা থেকে বেড়িয়ে ইতিবাচক পরিস্থিতি শেয়ারবাজারে দুই মাস পর হাজার লেনদেন কোটি টাকা ছাড়িয়েছে । আজ প্রায় ২ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে সূচক এবং আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এ ধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই বাজার আবারও চাঙ্গা হওয়ার পাশাপাশি স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য দরকার কঠোর নজরদারি -এমনটাই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, গত তিন মাসের ধরেই বাজারে ধারাবাহিক দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সঙ্কট তৈরি হয়েছে। যদিও মাঝে মাঝে সূচকের উত্থান দেখা গেছে, কিন্তু তার স্থায়ীত্ব না থাকায় বাজার তলানীতে নেমে আসে। এর ফলে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা সঙ্কট তৈরি হয়, যার নেতিবাচক প্রভাব পরে শেয়ারবাজারে। তবে আজকের বাজার চিত্র আবারও নতুন করে বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করেছে।
এদিকে, আজ (২২ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৯.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৫.৫৯ পয়েন্টে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২৪ সেপ্টেম্বর ডিএসইর সূচক ছিল ৫ হাজার ৫৭৮ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৫.৫১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৪.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০০.২৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৭৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১২টির দর বেড়েছে, ১০৫টির দর কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ২২০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২ আগস্ট ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকা। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৭৪৬ কোটি ৬৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৪৭৩ কোটি ৫১ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১০টির, কমেছে ৫১টির এবং পরিবর্তন হয়নি ২০টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫৩.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৮৪.২৭ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১৭.৩৮ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ