×

ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহান্তে মিশ্র প্রবণতা, লেনদেন নিয়ে দ্বিধায় বিনিয়োগকারীরা

২০২৬ নভেম্বর ১৯ ১৪:৪৯:৩২

সপ্তাহান্তে মিশ্র প্রবণতা, লেনদেন নিয়ে দ্বিধায় বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক :শেয়ারবাজারে সপ্তাহ শেষ হয়েছে মিশ্র প্রবণতায়। চলতি সপ্তাহে প্রধান সূচকের পতন না হলেও উল্লেখযোগ্য কোনো উত্থান ঘটেনি। সূচক যে গতিতে বাড়া উচিত ছিল, সেই গতিতে বাড়েনি। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা লেনদেন নিয়ে দ্বিধার মধ্যে ছিলেন। গত চার দিন বাজার পরিস্থিতি কিছুটা ইতিবাচক থাকলেও আজকের চিত্র ছিল ভিন্ন। আজ সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও শেষ পর্যন্ত প্রধান সূচক সামান্য বাড়ে; তবে অপর দুই সূচক কমে যায়। এতে বাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আবারও কিছুটা আস্থাসংকট তৈরি হয়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

তাদের মতে, চলতি সপ্তাহে দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা উত্তপ্ত ছিল। পতিত ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইস্যুতে আজ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন সারা দেশে ছিল। এ ইস্যুকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা রাস্তায় জ্বালাও-পোড়াও করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে এর প্রভাবে বাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে—তা বলা যায় না। কারণ বাজার বেশ কিছুদিন ধরেই অস্থির আচরণ করছে। এ কারণে বিনিয়োগকারীরা লেনদেনে অনেক সতর্কতা অবলম্বন করছেন। পাশাপাশি পতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থার তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেই। তারা নিজেদের ব্যর্থতা ঢাকতেই অনেকটা কৌশলে জোর করে সূচক উত্থানের নাটকের মাধ্যমে বিনিয়োগকারীদের বাজামুখী করার ব্যর্থ চেষ্টা করছে। প্রকৃতপক্ষে পতন ঠেকানোর জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। একই সঙ্গে বাজার মনিটরিংও যথাযথভাবে হচ্ছে না। এসব কারণেই বাজারের এমন অবস্থা।

এদিকে আজ (১৯ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বাড়লেও অপর দুই সূচক সামান্য কমেছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৫.৬৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৪.০৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৫.৭৩ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৫১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৬টির দর বেড়েছে, ১৭১টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৭৪৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৮১৯ কোটি ৯০ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৭৩ কোটি ২৭ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৪টির, কমেছে ৭৩টির এবং পরিবর্তন হয়নি ১৯টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭.৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৩০.৬০ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ১৪.৭০ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত