ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ইসির ব্যালট প্রকল্পে ২০ লাখ ডলার অনুদান দিচ্ছে কানাডা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে স্বচ্ছ ও নির্ভুল করার লক্ষ্যে নির্বাচন কমিশনের ব্যালট প্রকল্পে কারিগরি সহায়তার জন্য কানাডা ২০ লাখ ডলার অনুদান দিচ্ছে।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন কানাডার হাইকমিশনার অজিত সিং।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার।
চুক্তি স্বাক্ষরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অজিত সিং বলেন, আমি বাংলাদেশের নির্বাচনের অগ্রগতিতে গর্বিত। কানাডা সবসময় বাংলাদেশের দীর্ঘস্থায়ী অংশীদার ও বন্ধু হিসেবে পাশে থাকবে। আমরা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে এক লাখের বেশি বাংলাদেশি-কানাডিয়ান দুই দেশের সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করছেন।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বিশ্বের অন্যতম বৃহৎ নির্বাচন। এখানে যা ঘটবে তা শুধু বাংলাদেশেই নয়, কানাডা ও বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, বাংলাদেশে নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত