ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
পাকিস্তান থেকে ট্রেন বগি কিনতে আগ্রহী বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত দিয়ে পাকিস্তানের সঙ্গে রেলখাতে সহযোগিতা বাড়াতে নতুন পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার প্রেক্ষাপটে এবার পাকিস্তান থেকে ট্রেনের বগি ও মালবাহী ওয়াগন কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা।
রোববার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ ইতোমধ্যে এ সংক্রান্ত সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শুরু করেছে।
প্রতিবেদন অনুযায়ী, উচ্চপর্যায়ের এক কর্মকর্তার নেতৃত্বে বাংলাদেশের দুই সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি ইসলামাবাদ ও লাহোর সফর করেন। সফরের অংশ হিসেবে তারা লাহোরের মুঘলপুরায় অবস্থিত পাকিস্তান রেলওয়ের ক্যারিজ ফ্যাক্টরি ওয়ার্কশপ পরিদর্শন করেন।
পাকিস্তান রেলওয়ের লাহোর অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থা ও কনস্যুলার অ্যাফেয়ার্স সচিব এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খান গত শুক্রবার মুঘলপুরা ওয়ার্কশপে যান।
ওয়ার্কশপের প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির খালিলি বাংলাদেশের প্রতিনিধিদের সামনে কারখানার উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত অবকাঠামো ও চলমান প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি ওয়ার্কশপের কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
এরপর প্রতিনিধি দলকে মুঘলপুরার লোকোমোটিভ বা ইঞ্জিন ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয়, যেখানে ইঞ্জিন রক্ষণাবেক্ষণ ও উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে তাদের অবহিত করা হয়।
বাংলাদেশের প্রতিনিধিরা জানান, এই সফর দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান আস্থাভিত্তিক সম্পর্কের প্রতিফলন এবং ভবিষ্যতে রেলখাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হতে পারে।
পাকিস্তান রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে সংস্থাটি শ্রীলঙ্কা, নেপাল, চিলি ও আর্জেন্টিনাসহ চারটি দেশে ব্রডগেজ লাইনের জন্য ওয়াগন ও বগি সরবরাহ করছে।
নাসির খালিলি আরও জানান, শিগগিরই বাংলাদেশের রেলওয়ের একটি বিশেষজ্ঞ দল পাকিস্তান সফরে যাবে, যেখানে তারা প্রযুক্তিগত দিকগুলো গভীরভাবে পর্যালোচনা করবে।
ডনকে তিনি বলেন, বাংলাদেশ একই সঙ্গে ভারতের সঙ্গেও এ বিষয়ে আলোচনা চালাচ্ছে, তবে পাকিস্তানের প্রতিও উল্লেখযোগ্য আগ্রহ দেখিয়েছে ঢাকা।
এদিকে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি রেলওয়ে টু রেলওয়ে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। তার মতে, এতে উভয় দেশই অর্থনৈতিক ও প্রযুক্তিগতভাবে লাভবান হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের খেলা সরাসরি দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম নরওয়ের আজকের ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- পর্তুগাল বনাম স্পেনের খেলা চলছে, LIVE দেখুন এখানে
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- জুলাই আন্দোলন ইস্যুতে ঢাবির ৩৬ শিক্ষকের শাস্তির দাবি
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- পর্তুগাল বনাম স্পেন খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৬ জুলাই)
- মরক্কো বনাম কানাডার ম্যাচ চলছে, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- ফ্রান্স বনাম পাড়াগুয়ের আজকের ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (৭ জুলাই)