ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম বাজারে আসছে কবে?
নিজস্ব প্রতিবেদক: দেশের টেলিযোগাযোগ খাতে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম এবং অত্যাধুনিক ‘ট্রিপল-প্লে’ প্যাকেজ সাধারণ গ্রাহকদের জন্য বাজারে উন্মুক্ত করা হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান, প্রাথমিকভাবে বিটিসিএলের রমনা, গুলিস্তান ও গুলশান বিক্রয়কেন্দ্রে এই সিম ও সেবাগুলো পাওয়া যাবে।
কী থাকছে এই সিমে?
এমভিএনও মডেলের এই সেবায় নিজস্ব টাওয়ার বা নেটওয়ার্ক অবকাঠামো ছাড়াই অন্য মোবাইল অপারেটরের (প্রাথমিকভাবে টেলিটক) নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের সেবা দেওয়া হবে। এর মূল আকর্ষণ হলো ‘কোয়াড-প্লে’ সুবিধা। এর আওতায় গ্রাহকরা একই সাথে নিচের সুবিধাগুলো পাবেন:
আনলিমিটেড ভয়েস কল ও মোবাইল ইন্টারনেট।
অ্যাপভিত্তিক আইপি কলিং সেবা ‘আলাপ’।
জিপন (GPON) সংযোগের মাধ্যমে আনলিমিটেড ব্রডব্যান্ড ইন্টারনেট।
ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’-তে সিনেমা, নাটকসহ ডিজিটাল কনটেন্ট দেখার সুযোগ।
ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, সিমটির ভয়েস কল, ডাটা কল এবং ‘আলাপ’ অ্যাপের সাথে ইন্টিগ্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ ৮ ফেব্রুয়ারি থেকেই এই সেবার ‘লাইভ পাইলট’ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ১৫ ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষ এই বহুমুখী সেবার সুবিধা নিতে পারবেন।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি এই এমভিএনও সেবার পরীক্ষামূলক উদ্বোধন করা হয়েছিল। মূলত এক ছাতার নিচে ভয়েস, ডাটা এবং বিনোদন পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বিটিসিএল এই উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী, কার্যকর আজ থেকে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট