ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩
ডিইউপিএস-এর ২৩তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা: সভাপতি আবীর, সম্পাদক হাসিব
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (ডিইউপিএস) ২৩তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সোসাইটির মডারেটর এবং বিদায়ী কমিটির সম্মতিতে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আবীর আহম্মেদ উৎস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসিবুর রহমান। এছাড়া সহ-সভাপতি পদে তানজিলা বর্ষা এবং সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মুন্তাসিরুল গণী তূর্য নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদের মধ্যে সাংগঠনিক সম্পাদক হিসেবে তাহসিন মো: মুহিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে লাবীবা তাবাসসুম তিতলী দায়িত্ব পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে শাহাদা নূর তামিমা এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে মো: সাদনান সাবিত মনোনীত হয়েছেন। প্রচার সম্পাদক হিসেবে ফারহানা আলম ইশা এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে পাবেল দাস দায়িত্ব পালন করবেন। এছাড়া অর্থ সম্পাদক পদে আব্দুর রহমান সৈকত এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে নাজমুস সাকিব নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন— নাবিলা রুতবাহ আলী, সাবরিনা সালমা রিপা, মো: শাহেদুল ইসলাম, রাহনূমা নুসরাত জাহান প্রাপ্তি এবং সাদিয়া আফরিন।
ডিইউপিএস-এর মডারেটর ড. আবদুল্লাহ-আল-মামুন এবং বিদায়ী ২২তম কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈকত মিয়া ও সাধারণ সম্পাদক মেহেরুন নেছা এই নতুন কমিটির অনুমোদন প্রদান করেন। নবগঠিত এই কমিটি আগামী এক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফটোগ্রাফি চর্চায় নেতৃত্ব দেবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- মালয়েশিয়ায় এসডিজি ইনোভেশন সামিটে পূর্ণাঙ্গ বৃত্তির সুযোগ
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হয়েছিল, জানা গেল রহস্যময় তথ্য
- যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরেননি, ঢাবি অধ্যাপককে অব্যাহতি