ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচনী নিরাপত্তায় মাঠে নামল সেনাবাহিনী ও ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোতায়েন থাকবেন। একই সঙ্গে নির্বাচনী অপরাধ দমন ও আচরণবিধি নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন ১ হাজার ৫১ জন নির্বাহী (এক্সিকিউটিভ) ম্যাজিস্ট্রেট।
রোববার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, “নির্বাচনী পরিবেশ বর্তমানে সম্পূর্ণ অনুকূলে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের বৈঠক হয়েছে এবং তারা পরিস্থিতি সন্তোষজনক বলে নিশ্চিত করেছেন। এখন থেকে সেনাবাহিনীর তৎপরতা আরও বাড়বে এবং তারা রিটার্নিং অফিসারদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।”
৯ লাখ সদস্যের নিরাপত্তা বলয়:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, এবারের নির্বাচনে শান্তিশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ সদস্য নিয়োজিত থাকবেন। এর মধ্যে রয়েছে:
আনসার ও ভিডিপি: ৫ লাখ ৫০ হাজার সদস্য।
পুলিশ: ১ লাখ ৫০ হাজার সদস্য।
সশস্ত্র বাহিনী (সেনা, নৌ ও বিমান): ১ লাখ সদস্য।
বিজিবি: ৩৫ হাজার সদস্য।
এছাড়াও র্যাব, এপিবিএন, কোস্টগার্ড এবং আনসার ব্যাটালিয়ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
কেন্দ্রভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা:
নির্বাচন কমিশন জানিয়েছে, সাধারণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রের গুরুত্ব বিবেচনায় নিরাপত্তার ভিন্নতা থাকবে। মেট্রোপলিটন এলাকার বাইরে সাধারণ কেন্দ্রে ১৬-১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭-১৮ জন সদস্য থাকবেন। মেট্রোপলিটন এলাকার সাধারণ কেন্দ্রে ১৬ জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ জন সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া ২৫টি জেলার দুর্গম কেন্দ্রগুলোতে ১৬-১৮ জন সদস্যের বিশেষ পাহারা থাকবে।
ভোটের পরিসংখ্যান:
আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ১৩ কোটি ভোটারের জন্য প্রস্তুত করা হয়েছে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র। এবার নির্বাচনে মোট ২ হাজার ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণার সময় শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায়। পুরো নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ইসির কেন্দ্রীয় সমন্বয় সেল ‘সুরক্ষা’ অ্যাপ ব্যবহার করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে